বেসরকারি অ্যাভিয়েশন সংশ্লিষ্টদের একমাত্র সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) ১১তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার স্যামসন সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এওএবির সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভার নেতৃত্ব প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ও মেঘনা অ্যাভিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল, মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ এবং ইমপ্রেস অ্যাভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব ও সাউথ এশিয়ান এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান।
এছাড়াও মেঘনা অ্যাভিয়েশনের প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ার ওয়েসের প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমান, বেক্সিমকো অ্যাভিয়েশনের প্রধান পরিচালন কর্মকর্তা গুলজার হোসেইনসহ আরও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতি বলেন, ‘বর্তমানে দেশের অ্যাভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
মহাসচিব আরও বলেন, জেট ফুয়েলের দাম, কাস্টমস জটিলতা ও সিভিল অ্যাভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এবং সারচার্জের ফলে এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে।
সভায় উপস্থিত সদস্যগণ বলেন, অ্যাভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশনসহ বিভিন্ন সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৪ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে