Ajker Patrika

উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক রাফিউল ইসলাম

আজকের পত্রিকা ডেস্ক­
উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক রাফিউল ইসলাম
মো. রাফিউল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি

উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাফিউল ইসলাম। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৯ সালে অফিসার গ্রেড-১ হিসেবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে মো. রাফিউল ইসলাম তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের বর্ণাঢ্য পেশাজীবনে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশন, এমআইএস ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট, কার্ড ডিপার্টমেন্ট, স্টেশনারি অ্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট, বিজনেস প্রমোশন ডিপার্টমেন্ট এবং ব্রাঞ্চেস অপারেশন ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে রাফিউল ইসলাম দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মো. রাফিউল ইসলাম ১৯৯৭ সালে খুলনা ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিগ্রি অর্জন করেন। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত