গ্রাহকদের সঞ্চয় করাকে আরও সহজ করতে দেশের অন্যতম শীর্ষ দুই আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) সেবা। ফলে, এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকেরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসি’তে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন।
বর্তমানে ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০,০০০ টাকা থেকে ১০০,০০০ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। আইডিএলসিতে এফডিআর খোলা থেকে নির্দিষ্ট মেয়াদ অন্তর মুনাফা গ্রহণ, এবং মেয়াদ শেষে পুরো টাকা পাওয়া পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি বিকাশ অ্যাপেই সম্পন্ন করতে পারছেন গ্রাহকেরা।
সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহকেরা নির্ধারিত সময় অন্তর তাঁদের বিকাশ অ্যাকাউন্টেই আইডিএলসি’র এফডিআর-এর মুনাফার টাকা পেয়ে যাবেন। বিকাশ অ্যাপ থেকে তাঁরা ডিজিটাল রসিদও ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে এফডিআর সেবাটি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের (অটো-রিনিউয়াল) সুবিধাও পাওয়া যাবে।
আইডিএলসি ফাইন্যান্সের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশে প্রথমবার বিকাশের মাধ্যমে ডিপিএস সেবা চালুর পর এবার টার্ম ডিপোজিট সুবিধা যুক্ত করে আমরা গ্রাহকদের জন্য সঞ্চয়ের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে সহজ ও উন্মুক্ত করছি। আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশের এই যৌথ উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষের জন্য সহজে ও সুবিধাজনকভাবে সঞ্চয়ের সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করি। প্রযুক্তির মাধ্যমে প্রথাগত আর্থিক সেবার আওতার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছেও সঞ্চয়ের সুযোগ পৌঁছে দিয়ে আমরা তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে চাই।’
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানের সাথে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সঞ্চয় সেবাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। ডিপিএস সেবার ধারাবাহিকতায় চালু হওয়া নতুন এই এফডিআর সেবায় গ্রাহকেরা আরও কার্যকরভাবে তাদের জমানো টাকাকে ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করতে সক্ষম হবেন। আমরা বিশ্বাস করি আইডিএলসি ও বিকাশের এই যৌথ উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের পাশাপাশি মানুষের লেনদেনের স্বাধীনতা ও সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।’
উল্লেখ্য, এরই মধ্যে গত পাঁচ বছর ধরে গ্রাহকেরা বিকাশ অ্যাপে আইডিএলসি ফাইন্যান্সের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস সেবা গ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় এবারে গ্রাহকদের জন্য এফডিআরের মাধ্যমে এককালীন, নিরাপদ সঞ্চয়ের সুযোগও তৈরি হলো।

পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে—নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই প্রত্যাশা জোরালো হয়। ছয় মাস পর সূচকে কিছুটা উত্থান দেখা গেলেও অন্য প্রধান সূচকগুলো সেই আশার প্রতিফলন ঘটাচ্ছে না। কমেছে বাজার মূলধন ও লেনদেন, কমেছে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। এর একটি অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে কাজ করবে; অন্যটি ডিজিটাল রূপান্তর ও উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে সহযোগিতা...
৭ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বিপত্তি যেন পিছু ছাড়ছেই না। কিছুদিন ধরে একটার পর একটা নতুন সমস্যার কথা প্রকাশ করছে সরকার। সবশেষ সমস্যা হিসাবে সামনে এসেছে এলএনজিবাহী কার্গোজাহাজ দেশে পৌঁছানোর সংকট। মেরামতের পর একটি ভাসমান টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত হলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এলএনজির কার্গো...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারা অনুযায়ী কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। সেই আইনি বিধান অনুসরণ করে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকার চেক...
১২ ঘণ্টা আগে