জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত করায় পূর্বের সুদে বিক্রি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করায় গত সপ্তাহে সঞ্চয়পত্র বিক্রয় বন্ধ রেখেছিল তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। আগের সুদহারে সঞ্চয়পত্র বিক্রি-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি ২০২৬ সালের প্রথম ছয় (জানুয়ারি-জুন) মাসে আগের হারেই মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। আগামী জুন পর্যন্ত সঞ্চয়পত্রের বিপরীতে সাড়ে ৭ লাখ টাকা বা এর চেয়ে কম বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা নির্ধারণ করা হয় ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত। আর সর্বনিম্ন ধরা হয়েছিল ৮ দশমিক ৭৪ শতাংশ।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব আবদুর রহমান খান বলেন, সুদহার কমানোর আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এখন পূর্বের হার বহাল রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত ৩০ জুন পর্যন্ত এই সুদের হার অপরিবর্তিত থাকবে।
জানা গেছে, এর আগে সঞ্চয় অধিদপ্তর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সুদহার কমানোর প্রজ্ঞাপন জারি করে। বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার কথা বলা হয়েছিল। পরে সঞ্চয়পত্রের বেশ কয়েকটি ক্ষেত্রে সুদহার কমানোর কথা জানিয়ে তা স্থগিত করা হয়। এতে আগের হারে সুদ পাবেন গ্রাহকেরা। সাধারণত ছয় মাস পরপর সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করে আসছে আইআরডি।

দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা...
৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে ১৫০ জন ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে মেধাতালিকায় সেরা ২০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল, একজনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং দুজন শিক্ষার্থীকে সফল অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের...
২ দিন আগে
দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
২ দিন আগে