চিনির দাম কেজি প্রতি পাঁচ টাকা বাড়িয়েছে আমদানিকারক ও মিল-মালিক প্রতিষ্ঠানগুলো। দাম বাড়ানোর বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লিখিতভাবে অবগত করেছেন তাঁরা।
দাম বাড়িয়ে প্রতি কেজি খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেট চিনি ১১২ টাকা করা হয়েছে। আগে ছিল প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৭ টাকা।
মূল্যবৃদ্ধির বিষয়ে আমদানিকারক ও পরিশোধন মিল মালিকেরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার, উৎপাদন খরচ বেশি হওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ দামে চিনি বিক্রি করা হবে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন চিনির দাম কেজি প্রতি ১৪ টাকা বাড়িয়েছিল।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৪ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৬ ঘণ্টা আগে