
১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুবিধা বাতিল করেছে সরকার। আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত একটি আদেশ (এসআরও) জারি করেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআরের এই আদেশের ফলে পুঁজিবাজার, নগদ, ব্যাংকে থাকা অর্থ, ফিন্যান্সিয়াল স্কিম অ্যান্ড ইন্সট্রুমেন্টসহ সব ধরনের আমানতের ক্ষেত্রে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা বৈধ করার সুবিধা বাতিল হলো। এসব ক্ষেত্রে কালোটাকা সাদা করতে হলে এখন প্রযোজ্য কর, যা সর্বোচ্চ ৩০ শতাংশ—সেটি দিতে হবে এবং ওই করের ওপর ১০ শতাংশ জরিমানাও যুক্ত হবে।
তবে, ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুবিধা বাতিল হলেও ফ্ল্যাট, বাড়ি ও জমির কেনা ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে টাকা সাদা করার সুবিধা বহাল থাকছে।
চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে আওয়ামী লীগ সরকার ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা বৈধ করার নিয়ম চালু করে। এর আগে, ২০২০–২১ অর্থবছরে ১০ শতাংশ কর পরিশোধ সাপেক্ষে কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছিল শেখ হাসিনার সরকার। চার বছর পর আবারও কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২৮ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কালোটাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত হয়।
এর আগের দিন ২৭ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এনবিআর কর্মকর্তারা কালোটাকা সাদা করার সুবিধা বাতিলের সুপারিশ করেন।

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম ভ্যাটসহ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর সামগ্রিক মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তৃতীয় মাসের মতো কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
১ দিন আগে
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
২ দিন আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
২ দিন আগে