সব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মে মাসে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা ও পেট্রল ১২১ টাকায় বিক্রি হবে। এপ্রিল মাসে এই দাম সব জ্বালানি তেলে আরও এক টাকা বেশি ছিল লিটারপ্রতি।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যহ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়; তারই অংশ হিসেবে এই দাম নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে অনেকটা। আজ সর্বশেষ রাতে দেখা গেছে, গত তিন মাসের মধ্যে ওই দিন অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ছিল ৬৩ দশমিক ৬৫ ডলার। এটা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা বৃদ্ধি, ঋণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং নীতিগত সংস্কার ত্বরান্বিত করতে একটি সুস্পষ্ট ও দৃশ্যমান পরিকল্পনা (রোডম্যাপ) চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে বাজারভিত্তিক ডলার বিনিময় হারের ওপর নজরদারি আরও জোরদারের কথা জানিয়েছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
অর্থবছরের শেষ চার মাসে প্রায় ৩ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের বড় চাপ সামনে নিয়ে এগোচ্ছে সরকার। এই লক্ষ্য পূরণ করতে প্রতি মাসে গড়ে ৭৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ প্রয়োজন। অথচ চলতি অর্থবছরের কোনো মাসেই আদায় ৪০ হাজার কোটি টাকা ছাড়ায়নি। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন যে কঠিন হয়ে পড়েছে...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব ‘স্মরণকালের ভয়াবহতম শিল্পসংকটের’ দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের (আইসিসি) মহাসচিব জন ডেন্টন। আজ বুধবার ক্যামেরুনের ইয়াউন্ডেতে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
৬ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও দাম কমিয়ে সোনার নতুন মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে