
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ‘কোভিড-১৯ রেজিলিয়েন্স’ সম্মানে ভূষিত হয়েছেন সামিট গ্রুপ ও আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্টের (এএসিটি) চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
এর আগে, গত বছর সামাজিক কর্মকাণ্ডে অনবদ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি সিঙ্গাপুরের জাতীয় পুরস্কার ‘পিনগাট বাকতি মাশারাকাতে (পিবিএম)’ পেয়েছেন।
সামিট গ্রুপ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালে কোভিড মহামারির প্রথম ঢেউয়ের সময় সিঙ্গাপুরের বিভিন্ন ডরমিটরিতে হাজারো বাংলাদেশি শ্রমিক চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। শ্রমিকেরা তখন নিজেদের স্বাস্থ্যগত সুরক্ষা ও আয়-রোজগার নিয়ে চিন্তিত ছিলেন।
সে সময় মুহাম্মদ আজিজ খান ডরমিটরিতে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের বিমার আওতার বাইরে চিকিৎসা-সংক্রান্ত যাবতীয় খরচ বহনের জন্য আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে সিঙ্গাপুরের সিং-হেলথকে সহায়তা করেন।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৩৯ মিনিট আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১১ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৪ ঘণ্টা আগে