
তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি তাদের গ্রুপ থেকে নেওয়া ঋণের বিপরীতে নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি পরিচালনা পর্ষদের কাছ থেকে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ড্যাফোডিল কম্পিউটারস।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন এবং বিনিয়োগকারীদের সম্মতি নিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঋণের অর্থের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫ টাকা প্রিমিয়াম যুক্ত করে মোট ১৫ টাকা দরে প্রতিটি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল কম্পিউটারসের পর্ষদ। কোম্পানিটি তাদের গ্রুপ থেকে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে, যার বিপরীতে তাদের ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করতে হবে।

বর্ণিল আয়োজনের মধ্য শেষ হলো দেশে প্রথমবারের মতো আয়োজিত সনি-স্মার্ট মুভি ম্যারাথন-২০২৬। শনিবার (২৩ মে) রাতে রাজধানীর উত্তরায় সনি-স্মার্ট শোরুমে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মুখর ছিল বিভিন্ন রাউন্ডে বিজয়ী আটজন প্রতিযোগী, বিচারক আর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে...
১১ মিনিট আগে
বাংলাদেশের বিমানবন্দরগুলোয় রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির...
২ ঘণ্টা আগে
প্রতিবছর কোরবানির ঈদ ঘিরে সারা দেশ থেকে সংগৃহীত চামড়া আসে সাভারের চামড়া শিল্পনগরীতে। একসঙ্গে এই বিপুল পরিমাণ চামড়া প্রবেশ করায় তার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত কার্যক্রমে সরাসরি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ব্যবস্থাপনায় তৈরি হয় অতিরিক্ত চাপ।
১৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হওয়া ২৭টি সৌরবিদ্যুৎ প্রকল্পের মধ্যে ৬টি আবার ফেরত এনেছে সরকার। এ জন্য কেন্দ্রগুলো থেকে বিদ্যুতের ক্রয়মূল্য গড়ে আড়াই সেন্ট কমিয়ে (১০০ সেন্টে ১ ডলার) চুক্তি করা হয়েছে। পাশাপাশি নতুন ছয়টি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে