
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক লেনদেনের ধারা বদলে গেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে এ চিত্র স্পষ্ট হয়েছে। ওই সময় দেখা গেছে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমে দ্রুত বেড়েছে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার। বিশেষ করে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন সাম্প্রতিক মাসগুলোতে রেকর্ড প্রবৃদ্ধি দেখিয়েছে, যা পুরো ব্যাংকিং খাতে একটি স্পষ্ট আচরণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ব্যবহার করে লেনদেন দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ কোটি টাকা। এর আগের মাস ডিসেম্বরেই এই লেনদেন ছিল ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা। তার আগের ধাপে নভেম্বরের তুলনায় ডিসেম্বরেও প্রবৃদ্ধি ছিল ১০ হাজার ২১২ কোটি টাকা।
এ ধারাবাহিক ঊর্ধ্বগতি শুধু সংখ্যার বৃদ্ধি নয়; বরং ডিজিটাল আর্থিক আচরণের গভীর পরিবর্তনের প্রতিফলন। ব্যাংকারদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি, প্রচারণা এবং বিভিন্ন খাতের ব্যয় বৃদ্ধি পাওয়ায় নগদ অর্থের পরিবর্তে অনলাইন লেনদেনের ওপর নির্ভরতা বাড়ে। একই সঙ্গে গ্রাহকেরা নিরাপত্তা ও দ্রুততার কারণে ব্যাংকে না গিয়ে অ্যাপভিত্তিক সেবাকে বেশি বেছে নিয়েছেন।
গ্রাহকসংখ্যার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৮১৮ জনে, যা ডিসেম্বরের তুলনায় প্রায় ৪ লাখ ৩৭ হাজার বেশি। অর্থাৎ লেনদেন বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীর ভিত্তিও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
ডিজিটাল ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেলফিন ও ইন্টারনেট প্ল্যাটফর্ম। এরপর রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ন ব্যাংকের স্কাই ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকের অ্যাপস। বাজারে এ প্রতিযোগিতা ডিজিটাল ফিনটেক ব্যবস্থাকে আরও বিস্তৃত করছে।
খাতসংশ্লিষ্টদের মতে, এখন গ্রাহকের বড় অংশ দৈনন্দিন লেনদেন যেমন বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টাকা স্থানান্তর ও কেনাকাটার জন্য সরাসরি ব্যাংকে যাচ্ছে না। বরং মোবাইল অ্যাপই হয়ে উঠছে প্রধান আর্থিক মাধ্যম। ফলে নগদ অর্থনির্ভর লেনদেনের ধারা ধীরে ধীরে ডিজিটাল কাঠামোর দিকে সরে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সাম্প্রতিক সময়ে কেনাকাটা ও বিল পরিশোধের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। এর মধ্যেই বাড়ছে সবজির দাম। হাতে গোনা দু-একটি বাদে সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে।
১ ঘণ্টা আগে
দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
৫ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্যান্ড ওয়ালটনের পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে গত বছর পণ্য বিক্রয় ও ব্যবসা সম্প্রসারণে
৬ ঘণ্টা আগে