আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২৪’ আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় থাকছে ২২০টি স্টল, যেখানে অংশগ্রহণ করবে ৭টি গোল্ড স্পনসর, ১৮টি কো-স্পনসর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ১০টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।
রিহ্যাব প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে ড্যাপ (২০২২-২০৩৫)-এর ত্রুটিপূর্ণ নীতিমালার সমালোচনা করেন। তিনি বলেন, ‘উচ্চ নিবন্ধন ব্যয়, সুদের হার বৃদ্ধি এবং বৈষম্যমূলক ড্যাপের কারণে আবাসন খাতে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। এ কারণে কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং ফ্ল্যাট তৈরির কাজ তলানিতে এসে ঠেকেছে।’ দ্রুত ড্যাপ সংশোধন করে ২০০৮ সালের বিধিমালা কার্যকর করার আহ্বান জানান তিনি।
মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)। উদ্বোধনী অনুষ্ঠানটি ২৩ ডিসেম্বর বেলা ৩টার দিকে বিআইসিসির হল অব ফেমে অনুষ্ঠিত হবে।
রিহ্যাব ২০০১ সাল থেকে ঢাকায় হাউজিং ফেয়ার আয়োজন করছে। এটি ঢাকায় ২৬ তম এবং চট্টগ্রামে ১৫টি সফল ফেয়ারের ধারাবাহিকতা। বিদেশে আয়োজন করা হাউসিং ফেয়ার থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের গৃহায়ণ শিল্প এবং অর্থনীতির বিকাশে রিহ্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
ফসল উৎপাদনে নিত্য অনুষঙ্গ মানসম্পন্ন বীজ, নন-ইউরিয়া সার ও সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় যথাসময়ে ও নির্বিঘ্নে সরবরাহ করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জি টু জি পদ্ধতিতে অর্থাৎ রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদ
৮ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়াল যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন—অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার, এমনকি ২০০ ডলার পর্যন্তও পৌঁছাতে পারে।
১৩ ঘণ্টা আগে