
দেশের রাজস্ব বাড়াতে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর কর আইন প্রয়োগের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘আমরা আবার ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট (সম্পদ কর) নিয়ে আসতে পারি কি না, যদি ওয়েলথ ট্যাক্স অ্যাক্টটাকে নিয়ে আসতে পারি, তাহলে ওয়েলদি পিপলদের (সম্পদশালী ব্যক্তিদের) থেকে আমরা ইনকাম ট্যাক্সের বাইরে আরও কিছু ওয়েলথ ট্যাক্স (সম্পদ কর) পাব সারচার্জের পরিবর্তে। দ্যাট উইল বি হেল্পফুল।’
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট আলোচনার স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের রাজস্ব আয় বৃদ্ধিতে সারচার্জের পরিবর্তে ‘ওয়েলথ ট্যাক্স’ (সম্পদ কর) ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর ও ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ (উত্তরাধিকার কর) আরোপের পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান।
উত্তরাধিকার কর আদায়ের পরিকল্পনা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের অনেক লাকি চিলড্রেনরা তাদের পূর্বপুরুষদের থেকে অনেক প্রোপার্টি ইনহেরিট (উত্তরাধিকার) করে। বিভিন্ন দেশে ইনহেরিটেন্স ট্যাক্স আছে। আমরাও কি ইনহেরিটেন্স ট্যাক্সটা (উত্তরাধিকার কর) বাংলাদেশে নিয়ে আসতে পারি কি না, আমরা হয়তো শুরু করব। ধরুন যে অত্যন্ত দামি প্রোপার্টি অথবা আমাদের সিটি করপোরেশন এলাকাতে যেসব প্রোপার্টি আছে, এগুলো যখন ট্রান্সফার হবে বা নেক্সট জেনারেশনের কাছে মিউটেশন হবে, তার আগে ওদের এই ইনহেরিটেন্স ট্যাক্সটা বসাতে হবে।’
এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের জন্য রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ ও প্রযুক্তিনির্ভর করতে অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে বছরজুড়ে রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে সময়মতো জমা দিলে করদাতারা কিছু বিশেষ সুবিধা পাবেন।
চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘এখন থেকে সারা বছরই অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ কিছু সুবিধা পাবেন।’
সাধারণত প্রতি বছর জুন শেষে নতুন করবর্ষ শুরুর পর নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার নিয়ম রয়েছে। তবে চলতি বছর এ সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। এ ছাড়া এর মধ্যেও যারা দিতে পারবেন না, তারা অনলাইনে আবেদন করে আরও ৯০ দিন বা তিন মাস সময় বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ কর রিটার্ন দেওয়া যাবে চলতি অর্থবছরের শেষ মাস জুন পর্যন্ত।
এনবিআর চেয়ারম্যান বলেন, এর আগে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে বকেয়া করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হতো। পাশাপাশি বিভিন্ন বিনিয়োগে কর রিবেট সুবিধাও বাতিল হওয়ার বিধান ছিল।
রাজস্ব আদায় বাড়াতে দুর্নীতির পথ বন্ধ করার ওপর জোর দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের ওভারঅল যে রেভিনিউ, এটা আমরা বাড়াতে পারি। আর লিকেজ বন্ধ করতে হবে। আমরা এই কাজটা শুরু করেছি। যদি প্রত্যেকটা জায়গায় সুশাসন প্রতিষ্ঠিত করতে পারি; যারা সৎ, দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা আছেন, তাদের যদি নার্সিং করতে পারি তাহলে অটোমেটিক্যালি রেভিনিউ লিকেজটা কমবে এবং আমরা রেভিনিউ কালেকশন বাড়াতে পারব।’
এনবিআর চেয়ারম্যান জানান, গত বছর থেকে এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ হাজার কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাটের তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ বছরে বিগত দিনগুলোর তুলনায় ‘কালেকশন গ্রোথ’ উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
৮ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১২ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৪ ঘণ্টা আগে