
ভারতের আপত্তির পরও পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুত ঋণ কর্মসূচির আওতায় ১ বিলিয়ন ডলারের কিস্তি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল শুক্রবার ওয়াশিংটনে আইএমএফ পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সেসঙ্গে জলবায়ু সহনশীলতা তহবিলের অধীনে নতুন করে ১.৪ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করেছে।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘চলমান কর্মসূচির আওতায় পাকিস্তান সরকারের নীতিগত প্রচেষ্টা ইতিমধ্যেই অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে এবং বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও আস্থা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
শুক্রবার ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির প্রথম পর্যালোচনা অনুমোদনের ফলে মোট ছাড় হল ২ বিলিয়ন ডলার। প্রথম কিস্তির ১ বিলিয়ন ডলার আগে ছাড় হয়েছে। তবে জলবায়ু সহনশীলতা তহবিল থেকে এখনও কোনো অর্থ ছাড় হয়নি।
এই সভার আগের পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তানের জন্য ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের কাছে আপত্তি তুলে ধরে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়ে ঋণ কর্মসূচি নিয়ে ‘বিস্তৃত পর্যালোচনা’ দাবি করে দেশটি।
সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর এক হামলায় ২৬ জন নিহত হয়, যার জেরে দুই দেশের মধ্যে গত তিন দশকের সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আইএমএফ বোর্ড সভায় ভারত দাবি করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের এই কর্মসূচি ও ঋণের অর্থ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কার যথেষ্ট বাস্তবতা আছে।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ‘আইএমএফ কর্মসূচি নস্যাৎ করার ভারতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
উল্লেখ্য, বর্তমান উত্তেজনার আগেই ৭ বিলিয়ন ডলারের ঋণ ও ১.৪ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল— উভয় কর্মসূচি নিয়ে স্টাফ-পর্যায়ের সমঝোতা সম্পন্ন হয়েছিল।

বাংলাদেশের সোশ্যাল কমার্স দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে প্রায় ২ লাখ মার্চেন্ট এ খাতে ব্যবসা করছেন, যা দেশের মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশেরও বেশি। বাড়তে থাকা অর্ডার, গ্রাহক, বিক্রয় চ্যানেল ও দৈনন্দিন কার্যক্রম সহজে পরিচালনার জন্য ‘পাঠাও কমার্স’ নামে অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম চালু করেছে পাঠাও।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন সাময়িকভাবে ধীর করার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি এআই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। তাঁদের এই সতর্কবার্তার পর আজ সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে এআই-সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে ইলিশ বাণিজ্যের চেনা চিত্র এবার উল্টে গেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পদ্মার ইলিশের সবচেয়ে বড় বিদেশি বাজার ছিল ভারত। বিশেষ করে দুর্গাপূজার মৌসুমে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি করা হতো।
১৬ ঘণ্টা আগে
শিল্পের ভবিষ্যৎ কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সূচক হলো মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল। একটি দেশে বিনিয়োগ কতটা বাড়ল কিংবা কমল, নির্দিষ্ট সময়ের হিসাবে এ দুই উপকরণের আমদানি হ্রাস-বৃদ্ধির প্রবাহ থেকেই বোঝা যায়।
১ দিন আগে