
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রেল মন্ত্রণালয়ের বাজেট কমেছে। এ খাতে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে প্রায় অর্ধেক বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
আজ সোমবার বেলা ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন তিনি।
বাজেট বরাদ্দ বিশ্লেষণ করে দেখা গেছে, যেখানে চলতি অর্থবছরে (২০২৪-২৫) রেল মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১৩ হাজার ৭২৫ কোটি ৬৪ লাখ টাকা, সেখানে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ কমিয়ে ৭ হাজার ৭১৪ কোটি ৯৯ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। সেই হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে ৬ হাজার ১০ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ কমেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দীর্ঘ ৪৭ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা ঢুকে পড়ে। তার পেছনে আরও ৮-১০টি জাহাজ হরমুজ অতিক্রম করছে।
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিতে শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধস নেমেছে। ইরান ঘোষণা দিয়েছে, যুদ্ধবিরতির সময়কালে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। এই ঘোষণার পরপরই তেলের দাম প্রায় ১৩ শতাংশ পর্যন্ত কমে যায়।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামাল সরবরাহে সংকট তৈরি হওয়ায় রাবার গ্লাভস বা দস্তানা প্রস্তুতকারক কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। একই সঙ্গে তারা উৎপাদন কমানোর বিষয়েও সতর্ক করেছে। এতে স্বাস্থ্যসেবা খাতে দুশ্চিন্তা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগে
ইসরায়েল ও ওয়াশিংটনের ইরান আক্রমণের পর বিশ্বজুড়ে তেলের বাজারের চরম অস্থিরতার মধ্যেই নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে উপদেষ্টাদের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিশেষজ্ঞরা তেলের দাম নিয়ে যে হাহাকার করেছিলেন...
১৮ ঘণ্টা আগে