
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কাজ শুরু হয়েছে নামমাত্রভাবে। এ সময়ে বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাদ্দের তুলনায় খুব কম অর্থ খরচ করেছে। বাণিজ্য মন্ত্রণালয় জুলাই-আগস্টে ৩০ লাখ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১০ লাখ টাকা খরচ করেছে, যা মোট বরাদ্দের মাত্র ১ শতাংশের কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
আইএমইডি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য মোট ৬টি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৪৬১ কোটি ৭১ লাখ টাকা। জুলাই-আগস্টে এই প্রকল্পগুলোর ব্যয় হয়েছে মাত্র ৩০ লাখ টাকা, যা বরাদ্দের মাত্র ০.০৭ শতাংশ। একইভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তিনটি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১৪৪ কোটি ৯৪ লাখ টাকা, যার মধ্যে খরচ হয়েছে ১০ লাখ টাকা, অর্থাৎ ০.০৭ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মো. কামাল উদ্দিন বলেন, বরাদ্দ অনুসারে মন্ত্রণালয় দুটির কার্যক্রম কম হয়েছে। প্রকল্পের কাজের অগ্রগতি বাড়ানোর জন্য মন্ত্রণালয় ও প্রকল্পসংশ্লিষ্টদের বার্তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছরই জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর প্রথম তিন মাসে প্রকল্পের কাজ কম হয়। তবে তার পর থেকে বাড়তে শুরু করে। বিশেষ করে বছরের শেষ তিন মাসে কাজের তোড়জোড় বাড়ে।
জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, নানা কারণে গত বছর বরাদ্দের অর্থ খরচ করা সম্ভব হয়নি। এ বছর যাতে শতভাগ কাজ সম্পন্ন হয়, তার উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ১ হাজার ১৯৮টি প্রকল্পের জন্য এই বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে জুলাই-আগস্ট দুই মাসে ব্যয় হয়েছে ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা, যা মোট বরাদ্দের ২ দশমিক ৩৯ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরে (অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে জুন ২০২৫ পর্যন্ত) বাণিজ্য মন্ত্রণালয়ের ৬ প্রকল্পের ২৪৯ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দের মধ্যে খরচ করেছে ১৮৪ কোটি ২ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৭৪ দশমিক ৩ শতাংশ খরচ হয়েছে। একইভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চার প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৩৪২ কোটি ৫৮ লাখ টাকা। তার মধ্য থেকে ব্যয় করেছে ৩১১ কোটি ১৬ লাখ টাকা, যা ৯০ দশমিক ৮৩ শতাংশ।

এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৪ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে