
ঈদের কারণে মুরগি, ডিম, সবজিসহ কাঁচাবাজারের বিভিন্ন পণ্যের সরবরাহকারীদের অনেকেই দীর্ঘ ছুটিতে। ক্রেতাদেরও বড় অংশ এখনো গ্রামের বাড়ি। বহু মানুষ ঢাকায় ফেরার পথে। তাই পাইকারি ও খুচরা বাজারের অনেক দোকান না খোলায় পণ্যের সরবরাহ কিছুটা কম। এ কারণে কিছু পণ্যের দামও বেড়েছে। আগামী সপ্তাহ থেকে বাজারে সরবরাহ এবং কেনাবেচা পুরোদমে চালু হবে বলে আশা করছেন বিক্রেতারা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মানিকনগর, সেগুনবাগিচা, খিলগাঁও, মালিবাগসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, অনেক মুদি ও সবজির দোকান খোলেনি। দুপুর ১২টায় তুলনামূলকভাবে ছোট সেগুনবাগিচা বাজারে গিয়ে দেখা যায়, ছয়টি মুদিদোকানের মধ্যে চারটি খোলা। বাজারের ১২টি সবজির দোকানের মধ্যে ৫টিই বন্ধ। অন্যান্য বাজারের চিত্রও প্রায় একই রকম।
রাজধানীর এ বাজারগুলোয় ঈদের আগে মুরগির দাম বেশ সহনীয় ছিল। দাম কমে ব্রয়লার মুরগি কোথাও কোথাও ১৫০ টাকা কেজিতে নেমেছিল। তবে ঈদের পর সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এসব বাজারে গতকাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল প্রতি কেজি ১৮০-১৯০ টাকায়। ঈদের আগের সপ্তাহে তা ছিল ১৫০-১৬০ টাকা। এ ছাড়া সোনালি মুরগি বিক্রি হয় ২৮০-৩০০ টাকায়; ঈদের আগে ছিল ২৫০-২৬০ টাকা।
ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়।
পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। গতকাল প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। ঈদের আগে ছিল ৫৫-৬৫ টাকা। আদার কেজি মানভেদে ১২০ থেকে ২৮০ টাকা। আলুর কেজি ৩০ টাকা। রসুন মানভেদে বিক্রি হয় ১৫০-২৫০ টাকা কেজিতে।
মানিকনগর বাজারের খুচরা ব্যবসায়ী শামীম হাসান বলেন, ঈদের পর অনেক আড়ত খোলেনি। কিছু কিছু আড়ত থেকে মালপত্র আসছে। তাই দাম কিছুটা বাড়তি। সবকিছু খুললে দাম কমে যাবে।
সবজিসহ পচনশীল পণ্যের বাইরে চাল, ডাল, তেল, চিনিসহ মুদিপণ্যের দাম আগের মতোই রয়েছে। মানিকনগর বাজারের চাল ব্যবসায়ী মরিয়ম স্টোরের মালিক আলমগীর হোসেন বলেন, ‘চালের দর দাম ঈদের আগের মতোই। দাম আর কমবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। নাজিরশাইল, মিনিকেটসহ সরু চাল ঈদের আগে ২৫ কেজির প্যাকেট ১ হাজার ৮০০ টাকা থেকে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করছি। এখনো সেই দামই আছে। বিক্রি কম হওয়ায় পরিচিত কাস্টমারকে ১০-২০ টাকা কমেও দিয়ে দিচ্ছি।’
বৃষ্টি ও ঈদের বাজারের আবহের কারণে ঈদের আগেও রাজধানীতে কিছু কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে যায়। গতকাল বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে করলা বিক্রি হয় ৮০ টাকা কেজিতে। ঢ্যাঁড়স ও চিচিঙ্গার দাম ছিল ৬০ টাকা। পটোল ৬০-৮০ ও ধুন্দুল বিক্রি হয় ৭০ টাকায়।
কাঁকরোল ৪০ টাকা, কচুর মুখি ৯০ থেকে ১০০, সজনে ডাঁটা ১০০ থেকে ১২০ ও ঝিঙা আগের মতোই ৬০ টাকা কেজিতে মিলছে।
এ ছাড়া টমেটো ৫০ টাকা, গাজর ৫০-৬০, মুলা ৫০ ও শসা ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে কাঁচকলার হালি আগের মতোই ৪০ থেকে ৫০ টাকা, চালকুমড়া প্রতিটি ৫০ টাকা এবং মিষ্টিকুমড়ার কেজি ৩০ থেকে ৪০ টাকা ছিল।
প্রচুর সরবরাহের কারণে লেবুর দাম ঈদের সময় বাদ দিয়ে কিছুদিন ধরে বেশ কমই ছিল। গতকাল এক হালি লেবু প্রকারভেদে মিলেছে ১০-২০ টাকায়। ধনেপাতার কেজি আগের মতোই ২৫০-২৮০ টাকার মধ্যে আছে।
সেগুনবাগিচা বাজারের সবজি বিক্রেতা নূর আলম বলেন, ‘ঈদের আগে শসা আর কিছু সবজির দাম অনেক বাইড়া গেছিল। আমরা শসা বেচছি ১২০ টাকা কেজি। ঈদের কারণে এগুলার দাম বাড়ছিল। অন্য সবজির দাম আগের মতোই আছে। ঘাটে (পাইকারি বাজারে) সবজি আসতেছে কম।’

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে