
ব্যাংকঋণের জামানত (কোল্যাটারেল) মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠান ও কোম্পানিকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের বিপরীতে দেওয়া জামানত মূল্যায়ন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২০২৩ সালের সংশোধিত ২৯ক ধারার ক্ষমতাবলে নির্দেশনাটি জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
তালিকাভুক্ত ১৩১ প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টি ‘ক’ গ্রুপ এবং ৩৩টি ‘খ’ গ্রুপে রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার নং-১৬-এর মাধ্যমে ‘জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তিকরণ নীতিমালা’ জারি হয়। ওই নীতিমালার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলোকে জামানত মূল্যায়নের জন্য যোগ্য তালিকাভুক্ত করা হয়েছে।
নির্দেশনায় তফসিলি ব্যাংকগুলোকে বলা হয়েছে, প্রক্রিয়াধীন বা অনুমোদিত ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্যায়ন তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যাচাই করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সময়ে সময়ে দেওয়া নির্দেশনাও যথাযথভাবে পরিপালন করতে হবে।
প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। শর্ত বা নির্দেশনা পালনে ব্যর্থ হলে মেয়াদ শেষ হওয়ার আগেই তালিকা থেকে বাদ দেওয়া হবে। যুক্তিসংগত কারণেও বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানকে অতালিকাভুক্ত করতে পারবে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে তার মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে নবায়নের আবেদন করতে হবে। প্রতিবছর ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরম্যাটে প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের ঋণের জামানতের যথাযথ মূল্যায়ন ঋণঝুঁকি ব্যবস্থাপনার অংশ। যোগ্যতা ও শ্রেণিবিন্যাসের ভিত্তিতে মূল্যায়নকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করায় জামানতের মূল্য নির্ধারণে শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে, অতিমূল্যায়নের ঝুঁকি কমতে পারে।
‘ক’ গ্রুপের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ ইন্সপেকশন অ্যান্ড সার্ভে, মল্লিক অ্যাডজাস্টার্স, সেবোল্ট অ্যাডজাস্টার্স, সিটি ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন, জরিপ ও পরিদর্শন, ডিজিটাল জরিপ ও পরিদর্শন, পদ্মা টেকনো-কনসাল্ট, ইস্টল্যান্ড সার্ভেয়ার্স, মৃধা অ্যান্ড অ্যাসোসিয়েটস, বাল্টিক কন্ট্রোল, ল্যান্ড সার্ভে, মুনালিসা সার্ভে, এমএসকে ইন্সপেকশন, জেডএএসএস সার্ভে, আমানাহ সার্ভে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে, প্রফেশনাল সার্ভে, ফ্রিডম ইন্সপেকশন সার্ভিস, নান্দনিক বাংলাদেশ, ঢাকা ইন্সপেকশন সার্ভে, শতাব্দী বিল্ডার্স, সততা সার্ভে, উইজ কনসাল্টিং, ন্যাশনাল সার্ভে, সার্ভে ফর ভ্যালুয়েশন, কমোডিটি ইন্সপেকশন, তাজ ইন্সপেকশন অ্যান্ড সার্ভে, সাউথ বাংলা সার্ভেয়ার্স, ল্যাম ইন্সপেকশন, হাই-কেয়ার ইন্সপেকশন, সোনালী ইন্সপেকশন, জাবির সার্ভে অ্যান্ড কনসালট্যান্সি, কম্পাস সার্ভে অ্যান্ড ইন্সপেকশন, পূর্বাশা ইন্সপেকশন, আইআইএস কনসাল্টিং, ভেনাস ইন্সপেকশন, ময়নামতি সার্ভে, এনএন ইন্সপেকশন, টোটাল সার্ভে, ইঞ্জিনিয়ার্স ইন্সপেকশন, ডিজিটাল সার্ভে, ডিপিআরও প্রপার্টি, ট্রাস্ট ইন্সপেকশন, লিবার্টি সার্ভে, ডিফাইন সার্ভে, জিওটিক সার্ভে, মাতৃ সার্ভে ইন্সপেকশন, প্রিন্স ইন্সপেকশন, ল্যান্ডস্কেপ সার্ভে, স্বাধীন বাংলা সার্ভে, রহমান ইন্সপেকশন, প্রমিস সার্ভেয়ার্স, বিজনেস সার্ভে, সিটি ইঞ্জিনিয়ারিং, জি কে অ্যাডজাস্টার্স, প্রাইম ইন্সপেকশন, বেলমন্ট ইন্সপেকশন, রয়্যাল ইন্সপেকশন, নর্দার্ন ইন্সপেকশন, ইমার্জেন্সি সার্ভে, এমকেবি সার্ভে, রেডিয়াস ইন্সপেকশন, ইএস ইন্সপেকশন, অ্যাকটিভ ইন্সপেকশন, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড বিল্ডার্স, ফার্স্ট ইন্সপেকশন, ফাস্ট ইন্সপেকশন, এসআইআইএস কনসাল্টিং, ম্যানেজমেন্ট কনসালট্যান্সি, প্যাসিফিক সার্ভেয়ার্স, এসকে সার্ভে অ্যান্ড ইন্সপেকশন, রিয়েল ইন্সপেকশন, এম/এস ইউনিক সার্ভে, কাপাসিয়া ইন্সপেকশন, ইসমাইল অ্যাডজাস্টার্স, দোয়েল সার্ভে, জিও সার্ভে, সিটি সার্ভে, সুপার ইন্সপেকশন, মিশন সার্ভে, ক্রিয়েটিভ সার্ভে, এসআর সার্ভে, আনিক সার্ভে অ্যান্ড রিকভারি, এসএফ ইন্সপেকশন, ডিসেন্ট ম্যানেজমেন্ট, জনতা ইন্সপেকশন, নিহান ইঞ্জিনিয়ারিং, ক্রিয়েটিভ ইন্সপেকশন, ড্যানিয়েল সার্ভেয়ার্স, ইয়োমি কনসাল্টিং, পারফেক্ট ইন্সপেকশন, মডার্ন সার্ভেয়ার্স, ফেয়ারডিল সার্ভেয়ার্স, এএমকে অ্যাসোসিয়েটস, ক্রিয়েটিভ সার্ভে, কিউবিট সার্ভে, পপুলার রিয়েল সার্ভে ও মুনলাইট ইন্সপেকশন।

শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য আনা প্রায় ৩ কোটি টাকার কাপড় খালাস নিতে আমদানিকারক বন্দরের চার্জ বাবদ ২৭ লাখ টাকা জমা দেন। এ ছাড়া শিপিং চার্জ দেন ১৭ লাখ টাকা। খালাস নিতে গিয়ে ৪০ ফুট লম্বা কনটেইনারের খোঁজ মিলছে না চট্টগ্রাম বন্দরে। এই নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
৩৫ মিনিট আগে
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে এই অর্থ ফেরত প্রক্রিয়ায় স্বস্তির পাশাপাশি আমানতকারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। বিশেষ করে মেয়াদপূর্তির আগে এফডিআর ভেঙে একবারে টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না গ্রাহকেরা।
১ ঘণ্টা আগে
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদল। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
জুলাই মাসের পর আগস্ট মাসেও দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশীয় পয়েন্ট। ২০২৫ সালের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ।
৯ ঘণ্টা আগে