
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।
সম্প্রতি সিটি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আজ সোমবার সিটি ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সিটি ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা দলের কর্মকর্তা ও আইটিএফসির অন্য শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে একটি শক্তিশালী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রেখেছে। সিটি ব্যাংকের বর্তমানে আইটিএফসির সঙ্গে ৪ কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু আছে, যার মধ্যে ১ কোটি মার্কিন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধা অন্তর্ভুক্ত। এই সুবিধাটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে সহায়তা করে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে উভয় পক্ষ সিটি ব্যাংক এবং আইটিএফসির মধ্যকার ক্ষমতাশালী কৌশলগত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করে এবং রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো বিশেষভাবে আলোচিত হয়।
উচ্চ-পর্যায়ের এ বৈঠক শরিয়াহ-সম্মত বাণিজ্য অর্থায়ন সমাধান আরও সম্প্রসারণ, বাংলাদেশের প্রধান বাণিজ্য খাতগুলোকে সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ প্রবল এবং দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে সিটি ব্যাংক।

জুলাই মাসের পর আগস্ট মাসেও দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ, এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশীয় পয়েন্ট। ২০২৫ সালের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ।
২ ঘণ্টা আগে
জাহাজ ও শস্য রপ্তানি অবকাঠামোয় হামলার কারণে কৃষ্ণসাগর অঞ্চল থেকে আসা গমের চালান বিলম্বিত হচ্ছে। ফলে বিকল্প সরবরাহ নিশ্চিত করতে এশিয়ার গম আমদানিকারকেরা সম্প্রতি অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা থেকে অন্তত ৫ লাখ মেট্রিক টন গম কেনার চুক্তি করেছেন বলে জানিয়েছেন তিনটি বাণিজ্যিক সূত্র।
৬ ঘণ্টা আগে
প্রায় ৫০ দিনের নেতৃত্বের টানাপোড়েন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
দেশের পোশাক রপ্তানির এককভাবে শীর্ষ গন্তব্য দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধিই মূলত বছর শেষে সার্বিক পণ্য রপ্তানি ফুলে-ফেঁপে ওঠার ফুয়েল জোগায়। অথচ রপ্তানি ভরসার এই বাজারেই এখন দেখা যাচ্ছে মন্দাবস্থা। আগের তুলনায় পোশাক আমদানি কমিয়েছেন দেশটির ক্রেতারা।
১৭ ঘণ্টা আগে