
বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা ফান্ড প্লেসমেন্টের উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক। তিন মাস মেয়াদি এই অর্থায়নের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের তারল্যসংকট মোকাবিলা ও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমে সহায়তা করা হবে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অর্থ দেওয়া হবে বলে সোনালী ব্যাংকের কোনো ঝুঁকি নেই। এর আগেও এ ধরনের কার্যক্রমে অংশ নিয়েছে ব্যাংকটি। দু-একটি ব্যাংক অর্থ ফেরত দিতে না পারলেও বাংলাদেশ ব্যাংক তা পরিশোধ করেছে।
ন্যাশনাল ব্যাংক ১০ হাজার কোটি টাকা সহায়তা চেয়ে সোনালী ব্যাংককে চিঠি দিয়েছিল। তবে সোনালী ব্যাংক সাত হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকা তারল্য সহায়তার আবেদন জানায়। তবে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংককে সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ন্যাশনাল ব্যাংক গত রোববার থেকে আমানতকারীদের অর্থ উত্তোলনের আবেদন নেওয়া শুরু করেছে। আবেদন গ্রহণ চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। পরদিন বৃহস্পতিবার থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারবেন।
এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন বলেন, আগামী বৃহস্পতিবার থেকে ব্যাংকের সব শাখা ও এটিএম চালু করা হবে। ২০ অক্টোবর থেকে আবেদন ছাড়াই সব গ্রাহক টাকা ফেরত পাবেন। এখন পর্যন্ত খুব বেশি আবেদন জমা পড়েনি।
মেলিতা মেহজাবীন আরও বলেন, প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যবস্থাপনার জন্য আবেদন নেওয়া হচ্ছে। নিজেদের তহবিল থেকে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হলে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার প্রয়োজন হবে না। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে অনিয়ম ও ঋণ অনিয়মের কারণে সংকটে পড়া ন্যাশনাল ব্যাংককে পুনরুদ্ধারের সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যাংকটির নিজস্ব তহবিল দিয়ে আমানতকারীদের চাহিদা পূরণ করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকবান্ধব ইন্টারফেস এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন এই অ্যাপ মানুষের দৈনন্দিন আর্থিক চাহিদাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
৩ ঘণ্টা আগে
বরিশালে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। আজ মঙ্গলবার শহরের সোনালী ব্যাংক ভবন প্রাঙ্গণে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান।
৩ ঘণ্টা আগে
মোবাইল ব্যালেন্স লোনের ওপর একাধিক পর্যায়ে করের বোঝা চাপানো হচ্ছে অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, ব্যালেন্স লোনের সার্ভিস চার্জ, প্রযোজ্য কর ও অন্যান্য কর্তনের পূর্ণাঙ্গ হিসাব ঋণ নেওয়ার আগেই গ্রাহককে জানাতে হবে।
৭ ঘণ্টা আগে
মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার অন্য কোনো সংস্থার প্রক্ষেপণকে বিতর্কিত করতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পূর্বাভাস দিয়েছে।
৯ ঘণ্টা আগে