নরওয়ে ভিত্তিক বহুজাতিক মোবাইল অপারেটর সংস্থা টেলিনর পাকিস্তানের ব্যবসা বিক্রি করে দিচ্ছে। সংস্থাটি গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা ৪৯ কোটি ডলারে পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশনসের কাছে তাদের ব্যবসা বিক্রি করে দিতে সম্মত হয়েছে।
নরওয়ের টেলিকম গ্রুপটি তাদের এশিয়ার ব্যবসা পুনর্গঠন করছে। তারা স্থানীয়ভাবে একীভূতকরণের মাধ্যমে থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে বড় ইউনিট গঠন করছে। টেলিনর আগেই বলেছিল, চলতি বছরের শেষ নাগাদ পাকিস্তানের ব্যবসা নিয়েও একটি চুক্তিতে তারা পৌঁছাবে।
টেলিনরের সিইও সিগভে ব্রেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা পাকিস্তানেও একীভূত করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন আমরা দেখলাম এটি হচ্ছে না তখন, ব্যবসা বিক্রি করে দেওয়াই ছিল দ্বিতীয় সেরা বিকল্প।’
তিনি বলেন, ‘অবকাঠামো এবং মান ঠিকঠাক না পাওয়ার পরিপ্রেক্ষিতে এটি করতে হয়েছে। দেখলাম, আমাদের শেয়ারহোল্ডারদের জন্য ব্যবসা বিক্রি করে দেওয়াই ভালো।’
টেলিনর পাকিস্তানে ব্যবসা শুরু করে ১৮ বছর আগে। এ দেশে বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ৪ কোটি ৫০ লাখ।
এদিকে টেলিনর কিনে নেওয়ার খবর প্রকাশ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার পাকিস্তান টেলিকমিউনিকেশনসের শেয়ারের দর বাড়ে ৮ দশমিক ৩ শতাংশ, আর টেলিনরের দর বাড়ে ১ দশমিক ১ শতাংশ।
চলতি বছরের প্রথম নয় মাসে টেলিনর পাকিস্তানের সেবা থেকে রাজস্ব এসেছে ২৫০ কোটি ক্রাউনস (নরওয়ের মুদ্রা)। আর কর ও অন্যান্য দায় বাদে আয় করেছে ১৪০ কোটি ক্রাউনস। বর্তমান বিনিময় হার অনুযায়ী ১ মার্কিন ডলার ১০ দশমকি ৭৪ ক্রাউনস।
অধিগ্রহণ চুক্তিটি এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায়। টেলিনরের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে পাকিস্তানে তাদের ব্যবসা পুরোপুরি গুটিয়ে নেওয়া।
টেলিনরের অবশিষ্ট এশিয়ান পোর্টফোলিওর মধ্যে রয়েছে—বাংলাদেশের গ্রামীণফোন, মালয়েশিয়ার সেলকমডিজি এবং থাইল্যান্ডের ট্রু করপোরেশন। এ তিনটি দেশ মিলে তাদের গ্রাহক সংখ্যা প্রায় ১৬ কোটি।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১৪ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৯ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে