পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
তিনি বলেন, প্রতিবছর ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়রানির শিকার হতেন। নতুন এই কার্যক্রমের ফলে আর হয়রানির সুযোগ নেই, সব হবে অনলাইনে। কারও দপ্তরে আর দ্বারস্থ হতে হবে না। গতকাল সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এমসিসিআই) এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
মেয়র তাপস বলেন, বর্তমানে ট্রেড লাইসেন্স-সংক্রান্ত সব কাজ অনলাইন মাধ্যমে হবে। একজন ব্যবসায়ী মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। আমরা বলতে পারি, এদিকে আমরা এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছি।
ব্যবসায়ীদের হয়রানি বন্ধে ট্রেড লাইসেন্স পাঁচ বছরের জন্য দেওয়া হবে। দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ও বিডার আওতায় যেসব ব্যবসায়ী কাজ করবেন, সবাই এর সুফল পাবেন।
ডিএসসিসি মেয়র বলেন, মোট অভ্যন্তরীণ পণ্য উৎপাদনের ৪০ শতাংশ হয় ঢাকায়। অবকাঠামো উন্নয়নে হার্ড ও সফট উন্নয়ন হয়। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার পর মানুষ আজ হার্ড অবকাঠামো উন্নয়নের সুফল পাচ্ছি। ব্যবসায়ীরাও এর সুফল পাচ্ছেন।
আগে ট্রেড লাইসেন্স নবায়ন ও ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীরা হয়রানির মুখে পড়তেন। এতে ব্যবসায়িক উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এখন আর কোনো হয়রানির মধ্যে পড়তে হবে না, কারও দপ্তরে দিনের পর দিন ঘুরতে হবে না।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে