
কেন্দ্রের সিদ্ধান্তকে প্রত্যাখান করে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চার রাস্তার মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আইয়ুব আলী খান ও সহসভাপতি মীর রাজিউর রহমান আসাদ।
তাঁরা বলেন, ১২ জুলাই মহাসচিবের ভাইয়ের গাড়ি ভাঙচুরের ঘটনা ঠাকুরগাঁও জেলা বিএনপি ভিন্নভাবে কেন্দ্রে দাখিল করেছে। কেন্দ্র বিষয়টি তদন্ত না করেই নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমানকে গতকাল রাতে বহিষ্কার করে। কেন্দ্রের এ সিদ্ধান্ত তৃর্ণমূল বিএনপির নেতা-কর্মীদের ব্যথিত করেছে।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর রাজিউর রহমান আসাদ বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত আগামী তিন দিনের মধ্যে পরিবর্তন করে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ তুলে না নিলে আমরা বিক্ষোভ নিয়ে কেন্দ্রে যাব। জন্মলগ্ন থেকে বিএনপি করি, উড়ে এসে জুড়ে বসে অনেকেই বড় বড় কথা বলছে। কেন্দ্রের কাছে অনুরোধ, এসব তদন্ত করুন। বালিয়াডাঙ্গী বিএনপিটাকে ধ্বংস করে দেবেন না।’
এর আগে দুপুরে কেন্দ্রের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। দলটির উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এ কর্মসূচি ঘোষণা দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর রাজিউর রহমান আসাদ। এর মধ্যে আজ বিকেলে বিক্ষোভ, আগামীকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।
মানববন্ধনে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা শ্রমিক দল, উপজেলা তাঁতী দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজে উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফল ঘোষণা করে ঠাকুরগাঁওয়ে ফেরার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের ওপর হামলা ও তাঁকে বহনকারী গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
পরদিন ১৩ জুলাই সভা ডেকে সম্মেলনের ফলাফল স্থগিত করে জেলা কমিটি এবং নবনির্বাচিত দুই নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমানকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায়। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাত ৮টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুই নেতাকে বহিষ্কার করা হয়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২৩ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে