ঠাকুরগাঁও রাণীশংকৈলে ‘জিনের পুতুল’ প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাণীশংকৈল থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার লেহেম্বা ইউনিয়নের দিহানগর এলাকার রুবেলের বাড়ি থেকে তাঁদের আটক করে। এ সময় সোনালি রং করা ৫টি পুতুল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে, রাশেদুল ইসলাম, শফিক আল মামুন, মজিবরের ছেলে এছাব্বর আলী। একই উপজেলার গড়ের পাড়া এলাকার তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া, ছয়ঘরিয়া এলাকার মমতাজের ছেলে ফরহাদ হোসেন, ডিমলা উপজেলার ছাতনাই এলাকার রবিউল ইসলামের স্ত্রী আঁখি মনি।
পুলিশ জানায়, বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিনের পুতুল প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।
রাণীশংকৈল থানার এস আই দিদারুল মুরাদ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে। জিনের পুতুল প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য অনেক দিন থেকেই পরিকল্পনা করা হচ্ছে। এবার তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হলো।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে