ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নৈশ কোচের ধাক্কায় আনারুল ইসলাম নামের এক ভ্যানচালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ঘুঘুডারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আনারুল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের আশিরউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নেকমরদ থেকে রানীশংকৈলগামী নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ রানীশংকৈলমুখী ভ্যানচালককে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে ভ্যানচালক মাটিতে পড়ে গেলে গাড়ির চাকায় ওই ভ্যানচালকের বাঁ পা পিষ্ট হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাঁকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানতে চাইলে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
৪১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে