
ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লা থেকে ৫২ কেজি ৮৭০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পাচারের উদ্দেশ্যে এনে রাখা ওই পাথর উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এই অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও ৫০-বিজিবির সদস্যরা।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্রায় ৫৩ কেজি ওজনের একটি মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কষ্টি পাথরের মূর্তিটি পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে এনে জমা করছিল পাচারকারীরা।
এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা। উদ্ধারকৃত মূর্তিটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ঈদের ছুটির মধ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভূমি অফিস ও সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুই অফিস থেকে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরি হয়েছে।
১৮ মিনিট আগে
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও একজন। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দীঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামের এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির শ্যালক ও এক গাড়িচালক আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪৪ মিনিট আগে