
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে দুর্গাপূজা। সনাতন ধর্মের মানুষের বড় উৎসব। এ উৎসবের সময় দুর্গাপূজার মণ্ডপগুলো পাহারা দিতে হবে। দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, পাড়ায় পাড়ায় পূজামণ্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার গণ–আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছেন, গুম করেছেন। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছেন। এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে, শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশটা দুর্নীতি করে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান–এমপি পর্যন্ত লুটপাট করেছেন। এখন আমরা স্বাধীন হয়েছি, অন্তর্বর্তীকালীন অল্প দিনের সরকার। তারা নির্বাচনী পরিবেশ তৈরি করবে। আইনশৃঙ্খলা ঠিক রাখবে। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এদিকে আবার মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়ে যাবে, তাই মাদ্রাসাগুলোতে অনেক অন্যায়–অত্যাচার করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতা-কর্মীকে শাপলা চত্বরে রাতের আঁধারে গুলি করে হত্যা করেছে। এই খুনি আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনাকে কখনোই এ দেশের জনগণ ক্ষমা করবে না। মানবতাহীন আচরণ করায় তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’
উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জেড মূর্তজা চৌধুরী তুলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, পয়গাম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
৪১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে