
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতিবিদেরা সমালোচনার ঊর্ধ্বে নন। তাঁদের গঠনমূলক সমালোচনা করাটাই সাংবাদিকদের দায়িত্ব। কারণ, সাংবাদিকদের সমালোচনা ও পরামর্শ রাজনীতিবিদদের ভুলত্রুটি সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাজনীতি করতে গিয়ে অনেক সময় সিদ্ধান্তে ভুল হতে পারে। সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ভুলগুলো তুলে ধরে সঠিক পথনির্দেশনা দেওয়া। এটি অত্যন্ত জরুরি। মিডিয়া শক্তিশালী হলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়। গণতন্ত্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর।’ তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে অনেক সাংবাদিক সত্য সংবাদ প্রকাশ করায় নিগৃহীত হন। কোনো ঘটনার সত্যতা তুলে ধরলে যার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়, অনেক সময় সে সাংবাদিকের ওপর চড়াও হয়। ঠাকুরগাঁওয়ে এমন ঘটনা না ঘটলেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।’
প্রেসক্লাবের বাইরে কর্মরত সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে ঠাকুরগাঁওয়ের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।
এর আগে সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজারের চুনিহাড়ী পশ্চিমপাড়া এলাকায় কৃষক সলেমান আলীর উদ্ভাবিত সৌরচালিত সেচপাম্প প্রকল্প পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘সলেমান সোলার সেচপাম্প’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষকদের সেচ ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ানো সময়ের দাবি।
উদ্ভাবক মো. সলেমান আলীকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সলেমান আলী কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, নিজের মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন। একসময় তিনি একজন সাধারণ সাইকেল মেকার ছিলেন। আজ তিনি একজন সফল উদ্ভাবক। শিক্ষিত তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে সলেমানের মতো নতুন কিছু করার চেষ্টা করা উচিত।’
মির্জা ফখরুল আরও বলেন, সরকারের পক্ষ থেকে এই পরিবেশবান্ধব প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি সলেমান আলীর বিদ্যমান ব্যাংকঋণ কম সুদে পরিশোধের সুযোগ তৈরির বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।
অনুষ্ঠানের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। বর্তমানে তিনি ২৮টি সৌরচালিত মোটরপাম্পের মাধ্যমে ৩২১ একর জমিতে সফলভাবে সেচসেবা দিচ্ছেন।

গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া (২৭) নামে এক মসজিদের খাদেম নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে মোটরসাইকেলযোগে মসজিদে যাওয়ার পথে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের প্রতারণার শিকার আটজন এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষাবর্ষ রক্ষা পেয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপে তাঁদের প্রবেশপত্র প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে দ্রুত প্রবেশপত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারের কাছে ধলাই নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে পেঁপেখেত থেকে সামশুল (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সামশুল উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আমজাদ হোসেনের ছেলে। আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে