
এবার তালা ভেঙে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সদস্যরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ব্যানার টানিয়ে নিজেদের অফিসের কার্যক্রম শুরু করেন।
এর আগে ১০ মে ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয় দখল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। সেই রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁওয়ে দলটির জেলা কার্যালয় দখল হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হঠাৎ করেই সংগঠনের আহ্বায়ক মো. রায়হান অপুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভবনের একটি কক্ষে নিজেদের অফিস স্থাপন ও আরেকটি কক্ষে জিমনেসিয়াম করার ঘোষণাও দেন তাঁরা।
এ সময় ঘটনাস্থলে আরও দেখা গেছে, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম ও সবুজ। তাঁরা জানান, সংগঠনটি এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেনি, তবে শিগগির তা প্রকাশ করা হবে।
দখলের বিষয়ে জানতে চাইলে মো. রায়হান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘এই কার্যালয় বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা এটি জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই। এখান থেকে সুস্থ সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এটি এখন সবার জন্য উন্মুক্ত থাকবে।’
জানা যায়, আওয়ামী লীগ কার্যালয়টি সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নেয়। দলীয় অর্থায়নে নির্মিত দ্বিতল ভবনের নিচতলায় দোকানঘর ভাড়া দেওয়া এবং ওপরের তলায় দলীয় কার্যক্রম পরিচালিত হতো। ৫ আগস্ট সরকারের পতনের পর এই কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে পরিত্যক্ত ছিল কার্যালয়টি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে