Ajker Patrika
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

১৫৪ কেন্দ্রের ফলে ১ লাখ ৭ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২০: ১৪
১৫৪ কেন্দ্রের ফলে ১ লাখ ৭ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ
ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে আয়োজিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশনকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ১৫৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশনকেন্দ্রে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে ১ লাখ ৭ হাজার ৪৯৬ ভোটে এগিয়ে রয়েছেন।

অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৯৬ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৬৭৩ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১১৯ ভোট।

১৫৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৫ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির মির্জা ফয়সল আমীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত