ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থানের গেট ধসে হযরত আলী (৩৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালক বাচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরচালক হযরত আলী সকাল থেকেই কবরস্থানে মাটি ভরাট করছিলেন। দুপুর ১২টার দিকে মাটি ভরাট করে ফিরছেলেন তিনি। কিন্তু তিনি অসাবধানতাবশত বালুবাহী ট্রাক্টরটির হাইড্রোলিক বডিটি নামিয়ে রাখেননি। একপর্যায়ে কবরস্থানের গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি কবরস্থানের গেটের ওপরের অংশের সঙ্গে ধাক্কা লাগলে সেটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে গুরুতর আহত হন চালক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে