
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভালো। আমরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর থাকা লাগে, থাকবে। কিন্তু পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’
আজ বুধবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোকসভায় তিনি এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের নেতা এ এইচ এম আব্দুল হাইয়ের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ওরফে কায়সার চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর (আজাদ সিদ্দিকী) প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগও বঙ্গবন্ধুকে দলীয় নেতা বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো গোষ্ঠীর নয়, দলের নয়, পরিবারের নয়, বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের। নির্যাতিত মানবতার নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যাতে সবার হয়, সার্বিক হয়, বঙ্গবন্ধু যাতে বাংলাদেশের হয়। আমাদের এতে ব্যর্থতা আছে, আওয়ামী লীগের ব্যর্থতা আছে। আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘নেত্রীর (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা হয়েছে, তিনি নানা সমস্যার মধ্যে রয়েছেন। তাঁর সঙ্গে চারদিকে যারা থাকে, তাদের চাইলেই লাথি দিয়ে ফেলে দিতে পারেন না।’
প্রধান অতিথি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর হত্যার প্রধান সহায়তাকারী ছিলেন জিয়াউর রহমান। যদি সেনাদের জিয়াউর রহমান আশ্রয় না দিতেন, তাহলে এই সাহস পেত না।
বিএনপির উদ্দেশে লতিফ সিদ্দিকী বলেন, ‘আপনাদের কিছু হলেই সিঙ্গাপুর যান, যদি মানুষের জন্য কিছু করতেন তাহলে সিঙ্গাপুর যেতেন না, দেশেই চিকিৎসা করাতেন। আপনাদের সেই ’৫৪ সালে উৎখাত করেছি আর এখন আপনারা করতে চান। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের নেতাকে মাফ করেছিল।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে। এই কাজে ক্যাম্পাস শাখা ছাত্রদল ও হল প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান জড়িত বলে অভিযোগ করা হচ্ছে।
২৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২ ঘণ্টা আগে