
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে টাঙ্গাইলের বাড়িতে এসেছিলেন সাবেক সেনা কর্মকর্তাদের একটি দল। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তাঁরা এসেছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের নেতৃত্বাধীন এই দলের সদস্যরা নির্জনের মা,বাবা ও বোনের সঙ্গে কথা বলেন। এ সময় তানজীম ছরোয়ারের কবরের পাশে গিয়ে মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফজলে এলাহি আকবর।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) আব্দুল মান্নান, জেলা বিএনপির সভাপতি হানানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ অন্য নেতৃবৃন্দ।
পরবর্তীকালে সাংবাদিকদের উদ্দেশে ফজলে এলাহি আকবর বলেন, ‘তানজিমের নাম এ দেশের এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা, সে মারা গেছে ইউনিফর্ম পরে অপারেশন করতে গিয়ে। এটা একটা দুর্ঘটনার বিষয়। একটা ফুল ফুটতে–না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল। এই পরিস্থিতি একটা কথা মনে করিয়ে দেয়, সেটি হচ্ছে আমাদের দেশে এখনো অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত ১৫ বছরের দুঃশাসনের ফল হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। ডাকাত বা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে