
বন্ধ হওয়া সকল শিল্পকারখানা চালু করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘যেসব শিল্পকারখানা আগের সরকারের আমলে বন্ধ হয়েছিল, আমরা সেগুলো পুনরায় চালু করব।’
আজ শুক্রবার টাঙ্গাইলের সখীপুর তালতলা চত্বরে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান এসব কথা বলেন। উপজেলা শ্রমিক দল এই আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।
আহমেদ আযম খান বলেন, ‘মে দিবসের যে তাৎপর্য শ্রমিকদের ন্যায্য দাবি, এখনো কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের শ্রমিকেরা এখনো ন্যায্য মজুরি পান না। আমাদের সরকার এ নিয়ে কাজ করছে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে একটি দল বলেছিল, গার্মেন্টসে নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করার দরকার নেই। এটা নিয়ে সারা দেশে প্রতিক্রিয়া হয়েছিল। তখন আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, পাঁচ ঘণ্টা কাজ করিয়ে যদি তাঁদের ঘরে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তো তাঁদের সংসার চলবে না। নারীদের এই অধিকার দিতে হবে, সংসারের সচ্ছলতার জন্য তাঁরা ৮ ঘণ্টার পরও যদি কাজ করতে চান করবেন।’
আহমেদ আযম খান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলতেন। তিনি বঙ্গভবনে বসে না থেকে গেঞ্জি গায়ে দিয়ে রাষ্ট্রপতি হয়েও কৃষকের সঙ্গে কোদাল মেরেছেন। আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি তাঁর সুযোগ্য সন্তান, তিনি শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আমীন শরীফ সুপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা সাজাহান সাজু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৩ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৩ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৩ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৩ ঘণ্টা আগে