
টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ধনবাড়ী উপজেলায় তাঁর নিজ গ্রাম মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। সকাল ১০টায় তাঁর ৯৪ বছর বয়সী মা রেজিয়া বেগম ও সহধর্মিণী শিরিনা আক্তার বানুসহ পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিয়েছেন তিনি।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি হবে। শীতের সকালে ভোটারদের উপস্থিতিতে আমি সন্তুষ্ট। তাঁরা আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো মধুপুর ও ধনবাড়ীবাসী তথা দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।’
কৃষিমন্ত্রী সাড়ে ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ির পাশে মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন। ৯৪ বছর বয়সী মাকে হাতে ধরে নিয়ে আসেন ভোটকেন্দ্রে। সকাল ১০টার দিকে তাঁর মা নিচতলায় ও কৃষিমন্ত্রী দ্বিতীয় তলায় ভোট দেন।
পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল-১ আসনের মধুপুর-ধনবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
২ ঘণ্টা আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
২ ঘণ্টা আগে