
টাঙ্গাইলের সখীপুরে দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চারটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ূন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম ও দলটির বড়চওনা ইউনিয়ন কমিটির সদস্য আবদুল গফুর সরকার হিরু।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাই উপজেলার কালিয়া, হাতীবান্ধা, নবগঠিত বড়চওনা ও হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চারটি ইউনিয়নেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে। এর মধ্যে হাতীবান্ধা ইউনিয়নে শাহজাহান খান রবিন ও হুমায়ূন আহমেদ দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। অন্যদিকে বড়চওনা ইউনিয়নেও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল গফুর সরকার হিরু বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ / ১ বিধি মোতাবেক দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য ওই চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের চূড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে।’

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অত্যন্ত সম্ভাবনাময় চামড়া খাতকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার (সিইটিপি) আরও কার্যকর করা জরুরি। আজ শনিবার (১৬ মে) বিকেলে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
৯ মিনিট আগে
শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার (১৬ মে) সন্ধ্যার পরে হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহি বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ আরও ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পালং মডেল থানায় মামলাটি দায়ের করেন।
১৮ মিনিট আগে
বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮ সড়ক ব্যবস্থাপনায় কিছু অগ্রগতি আনলেও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আইনি কাঠামোর প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট হয়েছে। সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া, সেফ সিস্টেম অ্যাপ্রোচ এবং সড়ক...
১ ঘণ্টা আগে
‘নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দেব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন। তিনটি সুবিধা আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবন যাপন করে, আল্লাহর ইবাদত করে, সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন।
১ ঘণ্টা আগে