
টাঙ্গাইলের সখীপুরে কাকুলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাঁর স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আজ দুপুরে র্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব কর্মকর্তা বলেন, গতকাল সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যান মেহেদী হাসান। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ১০ ঘণ্টা পর আসামিকে গ্রেপ্তার করা হয়। রাতেই মেহেদীকে সখীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, আজ দুপুরে মেহেদীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মেহেদী আদালতে দোষ স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে