
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। তাই প্রশংসা করে শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সুতরাং যারা বলেছিল আমেরিকা শেখ হাসিনার সঙ্গে নেই তারা সঠিক নয়। তারা শুধু ঘরে বসে কথা বলতে পারে। মাঠে থাকে না। আশা করি তাদের এখন সুবুদ্ধির উদয় হবে এবং এ দেশের উন্নয়নে তারাও শামিল হতে পারবে।
আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কর্মী সভায় তিনি এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘আমার রাজনীতির উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য কাজ করা। গ্রামের সাধারণ পরিবারে আমার জন্ম। আমি দেখেছি গ্রামের কষ্ট, দুর্দশা। তাই আমি রাজনীতিতে এসেছি গ্রামের জন্য কাজ করতে। আমি কিছু কাজ করেছি। সকল কাজ কেউই করতে পারে না। আরও অনেক কাজ বাকি রয়েছে। আমার পর যে আসবে সে করবে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা আছেন, কাজ হবে। আমারও উন্নয়নের নেশা রয়েছে।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে চার শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি সমবায় সমিতিকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন সংসদ সদস্য এম এ মান্নান।
এ ছাড়া জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে উপজেলার ৬০০ শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তির ২৫ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে
ঈদ মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলেও ডিলার ও পাম্প পর্যায়ে ২৫ শতাংশ জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। এ কারণে এবার ঈদের আগে-পরে যানবাহনে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে দাবি এই খাতসংশ্লিষ্টদের।
৩ ঘণ্টা আগে