
বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণা, সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া এবং রক্তের নমুনা ছাড়াই ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরের আম্বরখানা এয়ারপোর্ট রোডে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা শাখা।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। অভিযানকালে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যায় বলে জানান তিনি।
মোহাম্মদ আরিফ মিয়া বলেন, ‘আমাদের কাছে অনলাইনে অভিযোগ আসে, হিলভিউ মেডিকেল সেন্টারে বিদেশযাত্রীদের মেডিকেল টেস্টের সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা রাখা হয়। এই অভিযোগ পেয়ে আমরা তদন্তে নামি। তদন্তে কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়।’
মোহাম্মদ আরিফ মিয়া আরও বলেন, ‘দেখা যায়, তাদের কোনো রেজিস্ট্রার নেই। কোনো পরীক্ষা না করিয়ে, এমনকি কোনো নমুনা না নিয়েই এখানে বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। তারা আর এমন কাজ করবে না স্বীকারোক্তি দেওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন। এর আগে গতকাল সোমবার এ মামলায় গ্রেপ্তার জহুরুলকে (৩২)
২ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কম দামে ইলিশ মাছসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। নড়াইলের কালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশুখাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে শহরের লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে শ্রমিক দল নেতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদলা ইউনিয়নের সাহেবেরচর বন্দের পাড় এলাকায় দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসারের নেতৃত্বে জুয়ার আসর বসানো হয়।
২৬ মিনিট আগে