
সিলেট মহানগরীতে রাত সাড়ে ৯টার পর হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যতীত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সব মার্কেটের পার্কিং স্পেস উন্মুক্ত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিলেট মহানগর এলাকার হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
আর যেসব মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল কিন্তু পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত না রেখে দোকান বা স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেগুলো সরিয়ে পার্কিংয়ের জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে।

দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
২৯ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে