
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চানভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক চুনারুঘাট শহরের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা স্টেডফাস্ট নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামান্না আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে এলে তানিম মিয়া ও সুফিয়া খাতুনের মৃত্যু হয়। অন্য আহতদের একজন নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার বলেন, দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট কাভার্ড ভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতের হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৫ মিনিট আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৩০ মিনিট আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ৯ ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। রেনু মিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
২ ঘণ্টা আগে