
সিলেটের কানাইঘাট উপজেলায় ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয় জনতার সহায়তায় তাঁকে আটক করে পুলিশ।
আক্তার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত খাইরুল আলম চৌধুরীর ছেলে।
স্থানীয় লোকজন জানায়, আক্তারের সঙ্গে বছরখানেক আগে একই গ্রামের সাবানা বেগমের (২০) বিয়ে হয়। গত শনিবার রাত ৮টার দিকে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমকে আনতে শ্বশুরবাড়িতে যান আক্তার। কিন্তু অসুস্থ সাবানাকে আক্তারের সঙ্গে তাঁর বাড়িতে পাঠাতে রাজি হননি শাশুড়ি। এতে খেপে গিয়ে শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। কিছুক্ষণ পরে স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে টাইগারের বোতলে পেট্রল কিনে তিনি ফের শ্বশুরবাড়িতে যান। সেখানে বিছানায় শুয়ে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানার শরীরে পেট্রল ছিটিয়ে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান তিনি। সাবানার চিৎকারে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভালেও তাঁর শরীরের অনেক অংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে অগ্নিদগ্ধ সাবানার একটি মৃত কন্যাসন্তানের জন্ম হয়। হাসপাতালের উপপরিচালক ড. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, ওই নারীর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, স্ত্রীকে পেট্রল ছিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর স্বামী আক্তারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হচ্ছে। আক্তার দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে