
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকেরা ছবি তুলতে ও ভিডিও করতে গেলে অসদাচরণ এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা ইফতার অনুষ্ঠান বর্জন করেন।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরের বালুচর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শান্ত নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক ৭-৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এ সময় মঞ্চের সামনের আসন ইস্যু ও বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়ান। তখন ভিডিও চিত্র ধারণকালে কয়েকটি মিডিয়ার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তাঁরা তেড়ে আসেন।
পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে নেতা-কর্মীরা সরে গেলেও ইফতারে অংশগ্রহণ না করেই সাংবাদিকদের বড় একটি অংশ কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা সেন্টার-সংলগ্ন রাস্তার পাশের একটি ছোট রেস্তোরাঁয় ইফতার করেন। এ ছাড়া ছাত্রদের একটি পক্ষ ইফতার না করে বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে দলের নেতা-কর্মীদের গালিগালাজ করেন। ইফতার-পরবর্তী সময়ে নেতা-কর্মীরা আবারও মারামারিতে জড়িয়ে পড়েন।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচারবহির্ভূত।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে উচ্ছৃঙ্খল মানুষ হট্টগোলের চেষ্টা করে। মেহমান সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করে। এটার দায় এড়াতে পারি না। জুলাই বিপ্লবকে পুঁজি করে যারা শক্তি প্রদর্শন ও অন্যায় সুযোগ নিতে চায়, তাদের কোনো স্থান এনসিপিতে হবে না। তা ছাড়া যারা ছাত্র, তারা পড়াশোনা শেষ করে এনসিপিতে যোগদান করতে পারবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো প্ল্যাটফর্ম নেই।’

হাজীরহাট লঞ্চঘাটের টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপনকারী পুরো জেটিটি ভেঙে নদীতে ডুবে গেছে। ফলে টার্মিনালে সরাসরি লঞ্চ ভেড়ানোর কোনো সুযোগ নেই। বাধ্য হয়েই টার্মিনালের দক্ষিণ পাশে নদীর তীরে খোলা ও অনিরাপদ স্থানে লঞ্চ নোঙর করা হচ্ছে। এতে যাত্রীদের হাঁটু বা কোমর সমান কাদা-পানি পেরিয়ে লঞ্চে উঠতে হচ্ছে।
২ মিনিট আগে
মামলার এজাহার বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা, লাঠিসোঁটাসহ প্রজেক্টে প্রবেশ করে ৫০ রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় প্রজেক্টের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ এবং নিরাপত্তা রক্ষীদের মারধর করে মারাত্মক জখম করা হয়...
৭ মিনিট আগে
বাড়ি ফেরার পথে রাজধানীর কুর্মিটোলায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন হাফিজুর রহমান (২৫)। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৯ মিনিট আগে
ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আজকে সময় এসেছে সতর্ক হওয়ার। জনগণকে ভাবতে হবে—কাদের কথা বিশ্বাস করবে আর কাদের কথা বিশ্বাস করবে না।
১৩ মিনিট আগে