সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেননি মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বুধবার ভোটের দিন সকালে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে ঘুরতে যান। সেখানে তিনি সকালে স্বজনদের সঙ্গে আম-কাঁঠাল খান এবং বিকেলে উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য ২০টি ছাগল কেনেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘অনেক দিন হয়েছে গ্রামের বাড়িতে আসা হয়নি। আত্মীয়স্বজনেরা আম-কাঁঠাল খাওয়ার দাওয়াত দিয়েছেন। এ জন্য একটু সময় পেয়েছি। এ জন্য আজ আসলাম। একই সঙ্গে বিকেলে কিছু সময় পাওয়ায় কোরবানির জন্য কিছু ছাগল ক্রয় করেছি।’
আরিফুল হক আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ মেনে এ সিদ্ধান্ত নিয়েছি।’

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে পাওনা টাকা চাওয়ায় এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাধবরায় গ্রামে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় সাবেক সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুনের (৫৫) ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন মনোয়ারা খাতুন এবং তাঁর স্বামী নুহু আলী। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর পাড় থেকে উদ্ধার মাথাবিহীন লাশটি বরিশালের গোপাল চন্দ্র দাসের (৪০)। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গোপালের স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর মাথার সন্ধান মেলেনি। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।
১৩ মিনিট আগে
গরমের মৌসুম শুরু হলেই দেশে বাড়তে থাকে ডেঙ্গুর ঝুঁকি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা জোরদার করতে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল সরকার। এরই অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে মশকনিধন অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে