
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক এস এম শহীদুল ইসলাম বলেছেন, ‘নির্দেশনা মেনেই হাওর রক্ষা বাঁধের কাজ করতে হবে। ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
আজ শুক্রবার সুনামগঞ্জের শাল্লায় ছায়ার হাওর, উদগল, বরাম ও ভান্ডাবিল হাওর উপপ্রকল্পের ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ও সদস্যসচিবকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঁইয়া, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আহসান, পাউবোর শাল্লা শাখার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রিপন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে