
সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে সিলেট আদালতে আনা হলে কোম্পানীগঞ্জ ভূমি অফিসের দায়ের করা বালু-পাথর চুরির দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সাহাব উদ্দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে আনা হলে সাদাপাথর চুরির ঘটনায় উপজেলা ভূমি অফিসের দায়ের করা দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি নেতা সাহাব উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
এর আগে ১৩ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে র্যাব-৯-এর একটি দল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজির পাশাপাশি বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে।

পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এতে ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরেই নবজাতকের মৃত্যু হয়। এ সময় ওই নারীর স্বামী ও বাবাকেও বেধড়ক মারধর করা হয়।
৭ মিনিট আগে
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে ৯ম শ্রেনির এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
১২ মিনিট আগে