সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোট শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে নগরীর ৪২ ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে এই ভোট শুরু হয়। নগরীর শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় সকাল সাড়ে ৮টার সময় ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল ভোট দিয়েছেন আনন্দ নিকেতন কেন্দ্রে।
জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল। সাংবাদিকদের উপস্থিতিও ছিল অনেক বেশি। অন্যদিকে আনন্দ নিকেতন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। সেখানে সাংবাদিকদের অনেক ভিড় দেখা গেছে।
সকাল ৯টা ২০ মিনিটের সময় আনন্দ নিকেতন কেন্দ্রের আনসার সদস্য আবুল কালাম বলেন, এখনো ভোটার আসা শুরু হয়নি। দুই-একজন এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
বৃষ্টি না থাকায় নগরীর ভোটকেন্দ্রগুলোতে ভোটারের আনাগোনা দেখা গেছে। গত কয়েক দিন টানা বৃষ্টি থাকায় ভোটসংশ্লিষ্ট অনেকে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করেছিলেন।
নির্বাচনে এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ মোট আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় মাঠে রয়েছেন সাতজন প্রার্থী। অন্যরা হলেন জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল) এবং স্বতন্ত্র মো. আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. শাহ জামান মিয়া (বাস), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ প্রতীক)।
সিসিক নির্বাচনে নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা-বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আগামী পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে। এ ছাড়া আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা
৪ মিনিট আগে
সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধও। একপর্যায়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেখেন, ডোবায় ভাসছে মরদেহের খণ্ডিত অংশ। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশে ডোবায় মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।
১০ মিনিট আগে
যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস মসজিদে ইতিকাফে বসেছেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি। বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমারের বাসিন্দা রয়েছেন। ইতিকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন শিক্ষক, শিক্ষার্থী...
১২ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম।
১৮ মিনিট আগে