
সিলেটে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। আগামীকাল শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিন সন্ধ্যায় আলোচনা করবেন তিনি।
আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা, ইনশা আল্লাহ আগামীকাল থাকব সিলেটের এমসি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’
আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী তাফসির মাহফিলে প্রথমবারের মতো বক্তব্য দেবেন আজহারী। এর আগে গ্রেপ্তার হওয়ার আগপর্যন্ত এই মাহফিলে টানা ৩৫ বছর বক্তব্য দিয়েছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

আঞ্জুমানে খেদমতে কোরআনের কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম বাবুল বলেন, মাহফিলে ১০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে। লক্ষ লক্ষ লোকসমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে এবং মাহফিলে আসা মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। পাশাপাশি আয়োজকদের পক্ষে মাঠে আড়াই হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ‘তাফসির মাহফিল ঘিরে আমাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সাত শতাধিক পুলিশ সদস্য মাঠে রয়েছেন। আমরা বাইরে থেকে অতিরিক্ত ২০০ ফোর্স এনেছি। আশা করছি, তিন দিনব্যাপী মাহফিল সুশৃঙ্খলভাবে সমাপ্ত হবে।’

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৫ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৫ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৫ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৬ ঘণ্টা আগে