
এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানার গ্যাসের কূপ থেকে বালু ওঠার কারণে বন্ধ ছয়টি কূপের মধ্যে তিনটি পুনরায় চালু করা হয়েছে। অপর তিনটি কূপ সচল করতে কাজ করছেন অভিজ্ঞ প্রকৌশলীরা। তবে শেভরন বলছে, পুরোপুরি সচল হতে সময় লাগতে পারে আরও কয়েক দিন।
শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান আজ মঙ্গলবার তিনটি কূপ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ জাহিদুর রহমান জানান, শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে ক্ষতিগ্রস্ত দুটি প্রসেস ট্রেনের মধ্যে একটি প্রসেস ট্রেন ও ছয়টির মধ্যে একটি কূপ গতকাল সোমবার চালু করে। এরপর আজ সকালে আরও দুটি কূপ চালু করা হয়েছে। এর ফলে মোট তিনটি কূপ চালু করা হয়েছে।
জাহিদুর রহমান বলেন, ‘অবশিষ্ট একটি ট্রেন ও তিনিট কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন।’
পেট্রোবাংলা ও শেভরন সূত্র বলছে, গত রোববার সকালে হঠাৎ গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। তবে কোন কূপ থেকে উঠছে, তা শনাক্ত করা যায়নি। তাই জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়।
বিবিয়ানা বর্তমানে সবচেয়ে বড় গ্যাস উৎপাদনক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের অভিযোগকেন্দ্রে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার ভোক্তারা অভিযোগ জানাতে থাকেন। ইফতার, রাতের খাবার ও সেহ্রি রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে রোববার দুই দফা বিবৃতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রথম দফায় বলা হয়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন।
দ্বিতীয় দফার বিবৃতিতে বলা হয়, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে