
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায়ও হামলা হয়েছে। আজ বুধবার সকালে নগরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের পর সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার বিকেলে নগরে ছাত্রদল নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে মিছিল বের করে। পরে সন্ধ্যায় ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতাদের বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
তবে হামলার কথা অস্বীকার করে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ‘আমরা ছাত্রলীগ নেতা সাফায়াত খানের বাসায় গিয়ে তাদের মিছিল না করার জন্য বুঝিয়ে এসেছি। আর আমরা কোনো হামলার সঙ্গে জড়িত না। বরং আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার প্রতিরোধ করেছি।’
এর আগে আজ বুধবার সকালে সিলেট নগরের ধোপাদীঘিরপার এলাকায় মিছিল করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সন্ধ্যার দিকে সিলেট নগরের আম্বরখানা এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং নগরের মদিনা মার্কেটের পাঠানটুলা এলাকায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসা, সিটি কাউন্সিলর রুহেল আহমদের মেজরটিলার বাসায় হামলা চালানো হয়। এ ছাড়া সাবেক ছাত্রলীগ নেতা সাফায়াত খানের বাসায় হামলা-ভাঙচুর চালানো হয়।
শফিউল আলম চৌধুরীর বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিলসহকারে এসে ঢুকে পড়ে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বাসার সামনে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা শফিউল আলম চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। কারা করেছে সে বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।’

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসার আসবাব ভাঙচুর করে।
এসএমপির জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘সাবেক মেয়রের বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে এটি কারা হয়েছে, কারা করেছে সেটি তদন্ত চলছে।’
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানরে বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। কারা করেছে, আমরা খোঁজখবর নিচ্ছি।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘বুধবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগ সিলেট নগরের ধোপাদীঘিরপারে মিছিল করেছে। আমরা এখন পর্যন্ত পাঁচজন ছাত্রলীগের নেতাকে আটক করেছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন উপজেলায় তীব্র নদীভাঙন অব্যাহত রয়েছে। গত তিন দিনে অন্তত ৮০টি পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙন ঠেকাতে পাউবো জিও ব্যাগ ফেললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের।
৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন শূন্যরেখায় অবস্থান করা তিন যুবককে আজ বুধবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। বিএসএফের পুশ ইনের চেষ্টার শিকার হওয়া ওই যুবকদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি বিজিবি।
২০ মিনিট আগে
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চাকরি বহালের দাবিতে আউটসোর্সিং কর্মচারীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সেবা কিছুটা ব্যাহত হয়েছে। কর্মচারীরা চাকরি বহাল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে ‘এমভি দেশ’ নামে একটি ফিশিং জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে