সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে সীমান্তের মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পাড় এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন। গুলিবিদ্ধ দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয়দের দাবি, আহত দুজন অবৈধভাবে চিনি আনতে ভারত গিয়েছিলেন। চোরাচালানের লেনদেন নিয়ে খাসিয়াদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় খাসিয়ারা গুলি করে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা এলাকায় একদল বাংলাদেশি চিনি আনতে যায়। এ সময় খাসিয়াদের সঙ্গে টাকার লেনদেন নিয়ে তর্কাতর্কি হয় এবং একপর্যায়ে খাসিয়ারা গুলি চালায়। এতে ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, সীমান্তের ওপারে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাচালানি লেনদেন নিয়ে বিরোধের একপর্যায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা শুনেছি। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে